Recent event

শপথ অনুষ্ঠা‌নে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছান। ঢাকার নেপাল দূতাবাস এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। বিমানবন্দ‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতি‌নি‌ধিদল‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

আরও পড়ুন:

এ‌য়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

এফএস