শপথ
পশ্চিমবঙ্গে শপথ নিলেন জয়ী বিধায়কেরা, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর

পশ্চিমবঙ্গে শপথ নিলেন জয়ী বিধায়কেরা, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর

পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) বিধানসভার অ্যানেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভবানীপুর আসনের জয়ী বিধায়ক হিসেবে শপথ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর শপথের পর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। একই অনুষ্ঠানে বিভিন্ন জেলার আরও কয়েকজন জয়ী বিধায়ক শপথ নেন। প্রোটেম স্পিকার তাপস রায় তাদের শপথবাক্য পাঠ করান।

নিজের আসন ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু

নিজের আসন ছেড়ে ভবানীপুর আসন থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু

নিজের নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়ে মমতার সঙ্গে লড়াই করে জেতা ভবানীপুর আসন থেকেই বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা ভবনে ৫ মন্ত্রীসহ অন্যান্য বিধায়কদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী স্পিকার তাপস রায়। বুধবার দুই পর্বে সবমিলিয়ে ১৪৩ জন বিধায়কের শপথ নেয়ার কথা রয়েছে। বাকিদের শপথ বৃহস্পতিবার। আগামী শুক্রবার নির্বাচন হবে বিধানসভার স্পিকার পদে।

হাঙ্গেরিতে অরবান শাসনের অবসান; প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ

হাঙ্গেরিতে অরবান শাসনের অবসান; প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ

১৬ বছরের অরবান যুগের অবসান ঘটিয়ে, শপথ নিয়েই হাঙ্গেরির ইতিহাসে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। এরইমধ্যে ইইউয়ের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন ও চুক্তির আভাস দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের শঙ্কা, ধুঁকতে থাকা হাঙ্গেরির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, বাজেট ঘাটতি ও দুর্নীতি মোকাবিলার মতো বিষয়গুলোতে বেগ পেতে হবে ম্যাগিয়ারকে।

আটকে গেলো মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ

আটকে গেলো মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ

জোট করার মাধ্যমেও প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করতে না পারায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ আটকে গেলো। ২৪ ঘণ্টার মধ্যে দুবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিভিকে প্রধান। ১১২ বিধায়কের সমর্থন পেলেও; বাকি ৬ বিধায়কের সমর্থন কিভাবে পূরণ করবেন তা স্পষ্ট করতে পারেনি থালাপতি। অন্যদিকে এই সুযোগে ছোট দলগুলোকে নিয়ে জোট করার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দল ডিএমকে ও এআইএডিএমকে। এতে নজিরবিহীন রাজনৈতিক জটিলতার মুখোমুখি তামিলনাড়ু।

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৬ মে) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত দুই এমপির শপথ অনুষ্ঠিত

নবনির্বাচিত দুই এমপির শপথ অনুষ্ঠিত

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। দীর্ঘ ৫ মাস রাজনৈতিক অচলাবস্থার পর গতকাল (শনিবার, ১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হন নিজার আমেদি। পরে সাদ্দামের পতনের পর ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ পদে নিয়োগ দেন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান

মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান

মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।

ছুটির দিনে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও অফিস করেছেন। সেখানে ব্যস্ত সময় পার করেন তিনি। আজ (শনিবার, ৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবার অফিস করলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ’র শপথের কোনো প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। এটিই জুলাই জাতীয় সনদ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।