Recent event

কাল সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

ডা. শফিকুর রহমান, তারেক রহমান, নাহিদ ইসলাম
ডা. শফিকুর রহমান, তারেক রহমান, নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
1

জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় আগামীকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাক্ষাতে যাবেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ সদস্য তারেক রহমান।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান যাবেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়।

মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

আরও পড়ুন:

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপর দিকে সংসদে বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট।

যদিও নির্বাচন নিয়ে দলগুলো বিভিন্ন প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় ফলাফল মেনে নিয়েছে দলগুলো। এমন প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগেই জামায়াত ও এনসিপির দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।

এদিকে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তারেক রহমান।

এসএইচ