
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং, কারণ কী?
ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া রাজকীয় নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত শনিবার ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মানে এই ভোজসভার আয়োজন করা হয়েছিল।

ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ, নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিনে সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করেছে। শনিবার যৌথ এই ঘোষণাপত্রে বিশ্বজুড়ে একতরফা সামরিক আগ্রাসন ও বাণিজ্য শুল্কের কড়া সমালোচনা করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের জোরালো দাবি জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিকস শীর্ষ সম্মেলন ঘিরে সাজসজ্জা; পর্দায় ঢাকা হলো নয়াদিল্লির বস্তি
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আলোকসজ্জা ও প্রচারণায় শহর সাজানো হলেও আড়াল করা হয়েছে বস্তি এলাকা। দক্ষিণ দিল্লির বসন্ত বিহারসংলগ্ন মুনিরকা এলাকার বস্তিগুলো পর্দা ও ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়ও বস্তি ঢেকে ফেলার একই কৌশল দেখা গিয়েছিল।

যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন?
ইরান ও ইউক্রেন যুদ্ধের তীব্র উত্তাপ এবং বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তার মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম বার্ষিক শীর্ষ সম্মেলন। আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিশ্বের এক ডজনের বেশি শীর্ষ নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; যৌথ ঘোষণায় একমত সদস্যদেশগুলো
ভারতের নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলন শুরুর আগেই একটি যৌথ ঘোষণাপত্রের বিষয়ে একমত হয়েছেন উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা। বার্তা সংস্থা রয়টার্সকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বিশ্বমঞ্চে জোটের প্রভাব বাড়ানো এবং সদস্যদেশগুলোর মধ্যকার মতভেদ দূর করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

আজ থেকে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন
আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দু’দিনের উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; পুতিন ও পেজেশকিয়ানের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শি জিনপিং-মোদির বৈঠকে গতি ফিরবে মন্থর ভারত-চীন বাণিজ্যে!
শি জিনপিংয়ের ভারত সফরের মাধ্যমে বেইজিং-নয়াদিল্লি মন্থর বাণিজ্যিক সম্পর্কে গতি ফেরাতে সহায়ক হবে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, কৌশলগত কারণে সীমান্ত বিরোধ ভুলে সম্পর্ক উন্নয়নে মনোযোগী এশিয়ার দুই পরাশক্তি।

যুদ্ধ বন্ধে সমঝোতার সুযোগ দেখছেন পুতিন; শান্তিশ্রয়ী নতুন গতির প্রত্যাশা কিয়েভের
ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে শান্তি আলোচনায় নতুন গতি সঞ্চারের প্রত্যাশার কথা জানিয়েছে কিয়েভ। দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম দুই দেশের শীর্ষ পর্যায় থেকে একসঙ্গে শান্তির সম্ভাবনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিললো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ভারতের অর্থনীতি: জিডিপি বৃদ্ধির হিসাব নিয়ে সাবেক আমলা ও সাবেক গভর্নরদের প্রশ্ন
ভারতের প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক এক আমলা ও সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এই জিডিপি প্রবৃদ্ধির তথ্য বাড়িয়ে দেখানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলার পর মোদি সরকার তাদের পরিসংখ্যানের সপক্ষে সাফাই দিয়েছে।

পুতিন-শি’র বৈঠকে সম্পর্ক জোরদারের বার্তা; মোদির কণ্ঠে সন্ত্রাসবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেই রাশিয়া ও চীনের সম্পর্ক জোরদার পুনর্ব্যক্ত করলেন পুতিন ও শি জিনপিং। সাংহাই কোঅপারেশন সংস্থা এসসিও-এর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে এ কথা জানান দুই নেতা। এদিকে, শেহবাজ শরীফের উপস্থিতিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে শীর্ষ নেতাদের বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।