
পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, বাড়ছে ফিল্ড মার্শাল মুনিরের প্রভাব
ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবে দ্রুত অতিরিক্ত সেনা মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের মতো এবার দেশটির পার্লামেন্টে কোনো ভোটাভুটি বা আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেনাবাহিনীর একচ্ছত্র প্রভাবের চিত্র তুলে ধরছে।

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা; অবরুদ্ধ পাকিস্তানি রাজধানী
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানীজুড়ে। বিক্ষোভ ঠেকাতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন, সড়কে কনটেইনারের প্রাচীর নির্মাণ এবং পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে সরকার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে সরকারবিরোধী লংমার্চ: জামায়াতকে আলোচনা ও সূচি স্থগিতের প্রস্তাব শাহবাজের
পাকিস্তান সফর শেষ করে দেশে না ফেরা পর্যন্ত জ্বালানি তেলের ওপর অতিরিক্ত পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে ঘোষিত ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে দেশে ফিরে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে এ বিষয়ে কার্যকর ও অর্থপূর্ণ আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন তিনি। পাকিস্তানের ইন্টারন্যাশনাল দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম: সৌদি আরব
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী বাহিনীর চালিত ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রোনটি ভূপাতিত করার পর জোটের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরা নিষিদ্ধ
পাকিস্তানশাসিত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী ও নির্বাচন-কেন্দ্রিক বিক্ষোভ দমনে ইসলামাবাদের কঠোর ব্যবস্থার খবর প্রচারের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা না দিলেও পাকিস্তানের অসংখ্য ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরা ইংরেজির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী; বৈঠক শাহবাজ ও আসিম মুনিরের সঙ্গে
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পাকিস্তান সফরে গেছেন। এই সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের মধ্যস্থতায় নতুন গতি; ইরান ও কাতারের সঙ্গে আলোচনা
স্থবির হয়ে পড়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় ইরান ও কাতারের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাম্প্রতিক উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তুতে হামলার পর যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে ভেঙে পড়া শান্তির সেতুবন্ধন মেরামতের প্রচেষ্টা যখন গতি পাচ্ছে, ঠিক তখনই শুক্রবার (১০ জুলাই, ২০২৬) রাতে এই আলোচনাগুলো অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ‘মোসাদ ছক’; ব্রাজিলীয় সাংবাদিকদের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার আড়ালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার একটি কথিত পরিকল্পনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্ভট’ বলে উড়িয়ে দেয়া হয়েছে। পাকিস্তান অবজার্ভারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে পেজেশকিয়ান; দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার মধ্যেই এক দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর এটিই তার প্রথম কোনো বিদেশ সফর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের কারণেই আলোচনা সম্ভব হয়েছে; সুইজারল্যান্ডে বললেন পাক প্রধানমন্ত্রী
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দূরদর্শী ও অত্যন্ত গতিশীল’ নেতৃত্বের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি সই নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য; দিনক্ষণ নিয়ে এখনো ধোঁয়াশা
কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত একটি রূপরেখা চুক্তিতে রোববার সই হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নেতারা। তবে চুক্তি সইয়ের এই দিনক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। পাশাপাশি এই সমঝোতার বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের কট্টরপন্থি বিক্ষোভকারীরাও। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘আমেরিকার দ্বিধাদ্বন্দ্বে বিলম্ব’; রোববার চুক্তি সইয়ের খবর নাকচ করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) আগামীকাল (রোববার, ১৪ জুন) সই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই ভিন্ন বার্তা এলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন পক্ষের ‘দ্বিধাদ্বন্দ্ব’ বা দোদুল্যমানতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।