প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচনি পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধি দল। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।