হুম্মাম কাদের বলেন, ‘গত ১৭ বছর ভোটারের সেঙ্গে জনপ্রতিনিধিদের যে সম্পর্ক, সেটি অনুপস্থিত ছিল। এবার ভোটের মাধ্যমে সে সম্পর্ক আবার ফেরত এসেছে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, এর প্রধান কারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক। এ বিজয় শুধু একটি দলের বিজয় নয়। এর পেছনে ভূমিকা রেখেছেন তারেক রহমান ও খালেদা জিয়া।’
আরও পড়ুন:
এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরি। চট্টগ্রাম-৭ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৬৭। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৯ হাজার ৮ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৫৩১ জন। আর নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন; আর হিজরা ভোটার ১ জন।





