আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।
এ পোস্টে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রহর থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেয়া হবে না। এরই মধ্যে আমরা চাক্ষুষ অনিয়ম ও কারচুপির অভিযোগে ফল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমি আমার নিরলস পরিশ্রম অব্যাহত রেখে যাবো এবং আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’
সবশেষে তিনি এ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এ বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করুক—এ প্রত্যাশা রইলো।’




