আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেলে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুলাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এ আল মামুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। উভয় গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে শুক্রবার বিকেলে আবু লাল গ্রুপের লোকজন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়।
আরও পড়ুন:
আরও জানা যায়, এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বাবুর বড় ভাই রুবেল ও অপর পক্ষের মিরাজ। ঘটনার পরপর গুলিবিদ্ধ বাবুকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ সাপেক্ষে আইনগত পদক্ষেপ ও জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।’





