আমিনুল হক অভিযোগ করেন বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে একটি দল। শবে বরাত উপলক্ষ্যে সেই দলের কর্মীরা রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি চাউল ও মুরগি পৌঁছে দিয়েছে।’
আরও পড়ুন:
বিএনপির এ প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনা এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবেও দলের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানান তিনি।’
আমিনুল হক বলেন, ‘সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার কিংবা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছি।’





