
সেঞ্চুরির পরও আত্মতুষ্ট নন সাদমান, লক্ষ্য আরও বড় ইনিংস
টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটির দীর্ঘদিনের খরা কাটিয়ে মিরপুরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি করার স্বস্তির পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা ও নিজেদের ভুলগুলো অকপটেই স্বীকার করে নিয়েছেন এই ওপেনার। ভবিষ্যতে এই শতকগুলোকে আরও বড় করার প্রতিশ্রুতি সাদমানের।

ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশন এলাকায় পূরবী সিনেমা হল, সিটি ক্লাব মাঠ ও আশপাশের এলাকার ২৫ থেকে ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করেন।

ব্যাটিংয়ে টপ অর্ডারের আরও দায়িত্বশীল হওয়া জরুরি: কোচ সালাহউদ্দিন
মিরপুরে ম্যাচের ফল নিয়ে আশাবাদী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। উইকেটে লড়াইয়ের রসদ আছে বোলারদের জন্য। কিন্তু ব্যাটিংয়ে টপ অর্ডার আরও একটু দায়িত্ব নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকতে পারতো বাংলাদেশের হাতেই। তবুও কোচের চোখে, এই টেস্টে ব্যবধান গড়ে দিতে পারে প্রতিপক্ষের পরিস্থিতি সামাল দেয়ার দক্ষতা।

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
মিরপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। জানান, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরেই অভিযান পরিচালনা করা হবে।

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগে যা বললেন শফিকুর রহমান
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে ‘ভয়ভীতি’ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মিরপুরে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩
রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর এমপি পদ ছাড়লেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

মিরপুরে সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু
রাজধানীর মিরপুরে হকার ও অবৈধ দখলদারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: ডা. জাহেদ
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তদন্ত হবে এবং এর সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দলটির ও বিরোধীদলীয় নেতা আমির ডা. শফিকুর রহমান।

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রাড্ডায় মেডিকেল সেন্টারে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার দু’দিন পর ‘প্রশাসনিক কারণ দেখিয়ে’ শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।