জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোতে আঘাত করবে ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর স্থাপনা বা যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে, সেসবের স্থাপনায় হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াইসিজে সংবাদ সংস্থার বরাতে আরাঘচি বলেন, ‘ইরানের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে আমাদের বাহিনী এ অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনা অথবা যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে, সেসবের স্থাপনা লক্ষ্য করবে।’

তিনি আরও বলেন, ‘পাল্টা হামলায় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যাতে লক্ষ্যবস্তু না হয়, সেজন্য দেশটি সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকলেও ইরানের শত্রু ও মিত্রশক্তির দেশগুলোর তেলবাহী ট্যাংকার ও জাহাজ চলাচল করতে দেবে না।’

উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা এই কৌশলগত নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়।

এএম