Recent event

দক্ষিণ কোরিয়া-চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান | ছবি: আইএসপিআর
0

সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ (শনিবার, ১৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়া এবং চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স)-২০২৫ এ অংশ নিতে ১৯ থেকে ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। 

এছাড়া সম্মানিত তিনি চায়না ন্যাশনাল অ্যারো-টেকনলোজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএটিআইসি) চেয়ারম্যানের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ অক্টোবর গণচীন সফর করবেন বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন:

চীন সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে উল্লেখ করে বলা হয়, বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

বিমান বাহিনী প্রধান এ সরকারি সফর শেষ করে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ