আজ (সোমবার, ২১ জুলাই) বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, ‘আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।’
আরও পড়ুন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।
আরও পড়ুন
বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে। এছাড়াও উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



