
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি বিমান বাহিনীর ২ সদস্য অভিযুক্ত
ইসরাইলি বিমান বাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত, পুলিশ এবং সামরিক বাহিনীর যৌথ তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শত্রুরাষ্ট্রকে সহায়তা এবং স্পর্শকাতর তথ্য পাচারের মতো গুরুতর নিরাপত্তা অপরাধের অভিযোগ আনা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে পাইলট নিরাপদে আছেন।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা।

নির্বাচনে সার্বক্ষণিক থাকবে হেলিকপ্টার, পরিবহন বিমান, ইউএভি: বিমান বাহিনী প্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন আয়োজনে আমরা সক্ষম এবং আগ্রহী। নির্বাচন কমিশন সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

নির্বাচনে মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত হবে আইনসম্মত ও দায়িত্বশীল— শীর্ষ সশস্ত্র কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, মাঠপর্যায়ে সকল সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন শেষে গার্ড অব অনার
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে দাফন করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম জানিয়েছেন।

রোববার সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বিশেষ সভায় বসবে ইসি
আগামী রোববার (২১ ডিসেম্বর) সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।

বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচির প্রস্তুতি
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো।

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় চীনা চিকিৎসক দল
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা সহায়তায় চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছেছে।

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, এর মধ্যে শিশু ২৫
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।