আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, চারটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ১২ টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজিসহ ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, চারটি ক্যাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২০টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৫১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৪ টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ মোট ৬৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮ টি বাস, ৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





