
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
দেশের জাতীয় পর্যায়ে গৌরব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দিচ্ছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার
সমাজসেবা বা জনসেবা সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০
বলিভিয়ায় ব্যাংক নোট বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ১৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে এল আল্টো শহরের রাস্তায় থাকা একাধিক গাড়ি। এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন মুদ্রার বান্ডেল কুড়িয়ে নেয়ার হিড়িক পড়ে জনতার। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কুড়িয়ে নেয়া অর্থগুলো ব্যবহারের চেষ্টা করলে অপরাধী হিসেবে গণ্য করার ঘোষণা সরকারের।

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তে ১৫ আরোহীর সবাই নিহত
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটিতে ১৩ যাত্রী ও দুই ক্রু ছিলেন। গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটি।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র পেলো দগ্ধ আরিয়ান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়ান আফিফকে ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: পাইলটদের দায়ী করাকে দুঃখজনক মন্তব্য সুপ্রিম কোর্টের
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটদের দায়ী করা দুঃখজনক বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) মামলার শুনানিতে এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

নীতিমালা-সতর্কবার্তার পরও রানওয়ের পাশে কোন ‘যোগসাজশে’ ওঠে বহুতল ভবন?
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল অ্যাভিয়েশনের সতর্কবার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠছে, এখানে কি কেবল অনুমোদনের অনিয়ম, নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়েই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট? এ কারণে ঝুঁকিতে আকাশপথের নিরাপত্তাসহ রাজধানীবাসীর ভবিষ্যত।

যুক্তরাষ্ট্র ও কেনিয়ায় দুটি বিমান দুর্ঘটনায় নিহত ৮
যুক্তরাষ্ট্র ও কেনিয়ায় ভিন্ন দু’টি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন। শুধুমাত্র কেনিয়ার রাজধানী নাইরোবিতেই ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মারা যান অন্তত ছয়জন।

১২ দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ; স্মরণসভায় আবেগঘন মুহূর্ত
ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ (রোববার, ৩ আগস্ট) খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই কলেজ ভবনের ওপর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।

বিমান দুর্ঘটনার ১২ দিন পরও উত্তরা মাইলস্টোনে কান্না-স্মৃতির খোঁজ
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ১২দিন পেরিয়ে গেলেও এখনও স্বজনদের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন অভিভাবকরা। দুর্ঘটনায় নিহতদের এক টুকরো স্মৃতিই যেন এখন শেষ সম্বল তাদের। কেউ কেউ সিসিটিভি ফুটেজও দেখতে চাইছেন। আর এ ঘটনায় ট্রমাটাইজড হয়ে পড়া শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে নেয়া হয়েছে কাউন্সেলিং কর্মসূচির উদ্যোগ।

মাইলস্টোন ট্র্যাজেডির আহতদের নিয়ে আর ব্রিফ করবে না বার্ন ইনস্টিটিউট
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ বা আহতদের বিষয়ে আজকের (বুধবার, ৩০ জুলাই) পর থেকে আর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন না বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক ড. নাসির উদ্দিন। বর্তমানে কোনো রোগী ভেন্টিলেশনে নেই, আর বাকি রোগীদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে আশাব্যক্ত করেন তিনি।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত লামিয়ার সমাধিস্থলে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিতে এ সম্মান প্রদর্শন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।