Recent event

'স্থানীয় নির্বাচন আয়োজনে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে পরীক্ষা হোক'

'স্থানীয় নির্বাচন আয়োজনে প্রশাসনের সখ্যতা যাচাইয়ে পরীক্ষা হোক' | এখন টিভি
0

পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে একটা পরীক্ষা হয়ে যাক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। আজ (বুধবার, ১৯ মার্চ) বিকেলে কুমিল্লা শাসনগাছায় এনসিপি আয়োজিত গণ-ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্থার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আমরা আশ্বস্ত হচ্ছি না, তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে একটা পরীক্ষা হয়ে যাক।'

তিনি বলেন, 'চাঁদাবাজি টেন্ডারবাজি মাঠ দখল পুকুর দখল শুরু হয়ে গেছে। যারা দখলবাজ চাঁদাবাজ তাদের হাত গুড়িয়ে দিয়ে পুলিশে দিন।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পেট্রোল ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছে।'

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, 'এক খাপে দুই তলোয়ার যেমন থাকতে পারে না ঠিক একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না।'

এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এসএস