হাসনাত আব্দুল্লাহ
সরকার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ: হাসনাত

সরকার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ: হাসনাত

বর্তমান সরকার ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেনে।

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

আ. লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের এক্সটেনশন: হাসনাত

আ. লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের এক্সটেনশন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের একটি এক্সটেনশন। জনগণ যাদের তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন এ জুলুমের শাস্তি আপনাদের ওপর পতিত হচ্ছে।

সরকার ‘নির্লজ্জভাবে’ স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে: হাসনাত আব্দুল্লাহ

সরকার ‘নির্লজ্জভাবে’ স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে। আজ (রোববার, ১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা বালুর মাঠে এনসিপির পদযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে: শিক্ষামন্ত্রী

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বিকেল সংসদের অধিবেশনে ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাতের গণসংযোগ

নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাতের গণসংযোগ

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া এলাকায় গণভোটের পক্ষে এ প্রচারণা চালান তিনি।

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

‘মায়ের পাশে থাকতে যেকোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান’

‘মায়ের পাশে থাকতে যেকোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে থাকতে যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এছাড়া এনসিপি নেতারা সাবেক প্রধানমন্ত্রীকে দেখে এসে আশা প্রকাশ করে জানান, শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য হলেও বেগম জিয়া সুস্থ হবেন।

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত আবদুল্লাহ

যারা প্রতি পাড়া-মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য কায়েম করেছে তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাতে এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

‘সব দলের সুপারিশের উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে’

‘সব দলের সুপারিশের উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় কেবল এনসিপিকে। একই অনুষ্ঠানে ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবেন।

সাতক্ষীরায় চলছে প্রস্তুতি; শনিবার জেলা সফর করবেন নাহিদ, হাসনাত, সারজিসরা

সাতক্ষীরায় চলছে প্রস্তুতি; শনিবার জেলা সফর করবেন নাহিদ, হাসনাত, সারজিসরা

জুলাই পদযাত্রার অংশ হিসেবে এবার সাতক্ষীরায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। আগামী শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় আসবেন নাহিদ, হাসনাত, সারজিসরা। দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ।