ব্যবসায়ীরা জানান, ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুরসহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। কিছু কিছু পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় দ্বিগুণ। তবে সপ্তাহ ব্যবধানে ছোলাসহ ডাল জাতীয় পণ্যের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। ছোলা বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮২ টাকা কেজিতে।
তারা আরও জানান, গত কয়েকদিনে কেজিতে পন্যটির দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। একই অবস্থা খেসারি ডালেরও, কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বন্দর কেন্দ্রিক আন্দোলন এবং নির্বাচনের কারণে পণ্যের ওঠানামায় বিঘ্নতা ঘটে।
আরও পড়ুন:
দেশে রমজানে খেজুরের চাহিদা ৭০ থেকে ৮০ হাজার টন। এবার আমদানি বাড়ায় পাইকারিতে গত বছরের তুলনায় দাম কমেছে ১৫ থেকে ৩০ শতাংশ। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১৭০ থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।
খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী বলেন, ‘দেশে পেঁয়াজের মৌসুম চলছে, রমজানের পণ্যটির বেচাকেনা বেড়েছে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ। বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে চিনির দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।’





