
ট্রাম্পের এক পোস্টেই কোটি টাকা: ট্রুথ সোশ্যালের পোস্ট বিক্রির তোড়জোড়
বাণিজ্য যুদ্ধ হোক বা সামরিক সংঘাত; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি কথাই যেন বিশ্ববাজারে আলোড়ন তুলে। আর তাই তার প্রতিটি বক্তব্য যেন মূল্যবান ব্যবসায়ীদের জন্য। আর সেটাকে কাজে লাগিয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিটি পোস্টের বিপরীতে মূল্য ধার্য করতে চাইছে ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপ। কিন্তু এই উদ্যোগের আইনগত ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প বিরোধীরা।

ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই; কোটি টাকার ক্ষতির আশঙ্কা
ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ায় তড়িয়া মহলের খাজনা তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী গুলিবিদ্ধ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা তোলাকে কেন্দ্র দ্বন্দ্বে বালু ব্যবসায়ী ও বিএনপি কর্মী নাসিরুল বিশ্বাস (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (রোববার, ৫ জুলাই) সন্ধ্যা ৬টায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রে আক্রান্ত রাজধানী, কীসে মিলবে নিস্তার?
রাজধানীতে দিন-রাতের ব্যবধান যেন আর নেই। সুযোগ পেলেই পথচারী, যাত্রী কিংবা ব্যবসায়ীরা লক্ষ্যবস্তু হচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের। এসব চক্র মুহূর্তেই কেড়ে নিচ্ছে টাকা, মোবাইল, মূল্যবান সামগ্রী; অনেক ক্ষেত্রে হামলারও শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক সদস্য গ্রেপ্তার হলেও থামছে না তাদের তৎপরতা। কীভাবে পরিচালিত হচ্ছে এসব চক্র— সে প্রশ্নের উত্তর সবাই জানলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারী চক্রের সদস্যদের।

২০২৬-২৭ বাজেট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ ও রাজনৈতিক মহলের
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক দল ও সংগঠন। বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করে আনন্দ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন। অন্যদিকে জামায়াত বলছে, দুর্বল অর্থনীতির ওপর দাঁড়িয়ে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে, অর্থনীতিবিদরা বলছেন, চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নের আর্থিকভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ের লাগাম টানাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত
নোয়াখালী সদর উপজেলায় ইয়াবা সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের বেধড়ক পিটুনিতে মো. কামাল উদ্দিন (৫০) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

কুমিল্লায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
কুমিল্লায় কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে আবারও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ক্রেতা সংকট আর কম দামের কারণে নির্দিষ্ট সময়ে চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সড়কের পাশে স্তূপ করে ফেলে রেখেছেন চামড়া। কেউ কেউ আবার লোকসান গুনেও ছুটছেন বিভিন্ন আড়তে।

পেয়াঁজ ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) ভোরে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর ডোলভিটাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাবা-মায়ের ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
বাবা-মায়ের ভালোবাসা হারানোর কাল্পনিক দুশ্চিন্তা থেকে এক ভয়ঙ্কর প্রতারক চক্রের জালে পা দিয়ে ‘৬৬ লাখ’ টাকা সমমূল্যের সম্পদ হারিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের মেয়ে স্কুলছাত্রী লুবাবার সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় একটি ‘তান্ত্রিক চক্র’।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান মন্ত্রী
গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ বাস্তবায়নে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল (রোববার, ৪ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৪ দোকান, কোটি টাকার বেশি ক্ষতির দাবি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাটবাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ২৪ টি দোকান। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

চট্টগ্রামে চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি
চট্টগ্রামের চকবাজারে পুলিশি পাহারায় থাকা এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় এই গুলি করার ঘটনা ঘটেছে।