এদিন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এসব পলাতক আসামিদের হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে মর্মে জানান। পরে আদালত মামলাগুলোর বিচার শুরুর জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।
তিনি বলেন, ‘দুদকের করা ছয় মামলায় বিচারের জন্য পৃথক পৃথক আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো আদালতের নাম ও তারিখ ঠিক করা হয়নি। তবে এ মামলাগুলোয় আসামিদের অনুপস্থিতিতে বিচার শুরু হতে যাচ্ছে।
১৯৫৮ সালের ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ৬(১৩) ধারা অনুযায়ী আসামিরা ধার্য তারিখের মধ্যে আদালতে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করা হবে।
এর আগে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



