
প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ, অনুসন্ধানী কমিটি গঠন
রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর জামিন করানোর শর্তে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ৫ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কমিটি অনুসন্ধানী কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাইমুম রেজার ঘুষ কেলেঙ্কারিতে ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে: চিফ প্রসিকিউটর
প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে, বিতর্কিত হচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন দুইজন। আজ (সোমবার, ৯ মার্চ) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আজ (সোমবার, ৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না পদত্যাগ করেছেন
দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে: প্রসিকিউটর
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ অক্টোবরে
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরে মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের অনুপস্থিতিতেই চলবে বিচার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয় মামলায় বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ২০ জুলাই) শুনানি শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাইব্যুনাল থেকে কাল সরাসরি সম্প্রচার হতে পারে শেখ হাসিনার বিচারকাজ
জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম (কোর্ট প্রসিডিংস) ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আজ (শনিবার, ৩১ মে) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অবশেষে নিজ বাড়িতে থাকার অধিকার পেলেন তুরিন আফরোজের মা-ভাই
বাড়ি থেকে বের করে দেয়ার প্রায় ৮ বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই।

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: ইউএনএসডব্লিউ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) থেকে এ তথ্য জানানো হয়েছে।