
নবম পে-স্কেলের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন: সারা দেশে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
নবম পে-স্কেলের গেজেট (9th Pay Scale Gazette) জারির দাবিতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের (Government Employees Unity Council) পূর্বঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা এই আন্দোলনে অংশ নেন।

নবম পে স্কেল জমা: অষ্টম পে স্কেলের গেজেট হতে লেগেছিল ৭ মাস, এবার কতদিন?
সরকারি চাকরিজীবীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে নবম জাতীয় বেতন কমিশন (9th National Pay Commission)। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন পেশ করেছে কমিশন। তবে এখন বড় প্রশ্ন হলো—প্রতিবেদন জমার কতদিন পর এটি গেজেট (Gazette Notification) আকারে প্রকাশিত হবে এবং কার্যকর হবে?

পে স্কেলে বেতন পাবেন ইমাম ও মুয়াজ্জিনরা: কার বেতন কত, কোন গ্রেডে?
দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় পে স্কেল (National Pay Scale 2015 Bangladesh) অনুযায়ী বেতন-ভাতা পাবেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা (National Pay Scale for Imams and Muezzins)। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে (Official Government Gazette) তাদের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত ২১ জানুয়ারি, সর্বনিম্ন বেতন হতে পারে ২১ হাজার টাকা
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল (9th Pay Scale in Bangladesh) ঘোষণার কাজ শেষ পর্যায়ে। আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে পে-কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন পে স্কেলের (9th Pay Scale Recommendation Update) সুপারিশগুলো চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবম পে স্কেল কি আদৌ হচ্ছে? যা জানালো অর্থ মন্ত্রণালয়
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (9th National Pay Scale) বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বড় ধরণের অনিশ্চয়তা। গত জুলাই মাসে পে কমিশন গঠন এবং ছয় মাসের মধ্যে সুপারিশ জমার বাধ্যবাধকতা থাকলেও, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্য এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে।

তিন ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল; কবে কার্যকর?
বাংলাদেশে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল (9th Pay Scale) নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মাঝেই নতুন মোড় নিয়েছে আন্দোলন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ (Bangladesh Govt Employees Unity Council)।

গুমের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের গেজেট প্রকাশ
গুমের শিকার ব্যক্তির মৃত্যু হলে জড়িতের মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ জারি করেছে সরকার। আর গুমের সাক্ষ্য-প্রমাণ নষ্ট এবং গোপন আটককেন্দ্র স্থাপন ও ব্যবহার করলে সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশের গেজেট জারি
‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করা হয়েছে।

আচরণবিধি গেজেট: এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধিতে প্রথমবারের মত নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে। এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণাসহ আচরণবিধি মানতে দল ও প্রার্থীর অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

ইসির তালিকা থেকে বাদ ও যুক্ত হয়েছে যেসব প্রতীক
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইসি এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ২৫ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে নতুন প্রকাশিত গেজেটে ১৬টি প্রতীক বাদ দেয়া হয়েছে। আর নতুন করে ২০টি যুক্ত করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়।

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল
মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় এবং গেজেটে একাধিকবার নাম থাকায় ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ (বুধবার, ২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে যারা সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর
বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এটি গেজেট আকারে প্রকাশ করা হয় এবং আজকে (শনিবার, ১৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এনবিআর। একইসঙ্গে শিগগিরই কাস্টমস আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনেরও ইংরেজি সংস্করণ প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।