Recent event

সহকারী ম্যানেজার নিয়োগ দেবে জেডএসআরএম

জেডএসআরএমে চাকরির সুযোগ
জেডএসআরএমে চাকরির সুযোগ | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড (জেডএসআরএম)। প্রতিষ্ঠানটি সেলস ও মার্কেটিং বিভাগে সহকারী ম্যানেজার/ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীকে বিবিএ/বিএসসি/এমএ/এমএসসি ডিগ্রিধারী হতে হবে। এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট সেক্টরে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুলটাইম)

পদের নাম: সহকারী ম্যানেজার/ সিনিয়র অফিসার

আরও পড়ুন:

আরও চাকরির খবর:

আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ

চাকরির ধরন: ফুলটাইম (অফিস জব)

কর্মস্থল: খুলনা

নারী-পুরুষ উভয় প্রার্থীরাই এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদনের জন্য বয়সসীমা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এসএইচ