Recent event

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার
স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ফেব্রুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে) ডিগ্রিধারী হতে হবে। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের জন্য বয়সসীমা ৩২ বছর হতে হবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, বোনাস, লাভের ভাগ, কর্মক্ষমতা ভিত্তিক বেতন ইত্যাদি সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস