পদের নাম: অধ্যাপক (অফথালমোলজি-১, ইউরোলজি-১, ইএনটি-৪, অ্যানেসথেসিওলজি-৭, কার্ডিওলজি-২, থোরাসিক সার্জারি-১, পেডিয়াট্রিক-৭, ব্লাড ট্রান্সফিউশন-২, মাইক্রোবায়োলজি-৪, রেডিওলজি ও ইমেজিং-২, রেসপিরেটরি মেডিসিন-৩, সাইকিয়াট্রি-১)।
পদসংখ্যা: ৩৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে।
বেতন: ৫৬ হাজার ৫০০-৭৪ হাজার ৪০০ টাকা (গ্রেড-৩)।
পদের নাম ও সংখ্যা: সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি-৪, ইউরোলজি-১০, অ্যানাটমি-৯, অ্যানেসথেসিওলজি-২, কমিউনিটি মেডিসিন-২, কার্ডিওলজি-৪, কার্ডিয়াক সার্জারি-১, গাইনি অনকোলজি-১, গাইনি অ্যান্ড অবস-১৫, চর্ম ও যৌন-৬, নেফ্রোলজি-১, পেডিয়াট্রিক-১১, প্যাথলজি-৮, প্লাস্টিক সার্জারি-১, ফার্মাকোলজি-১, ফিজিওলজি-৯, বায়োকেমিস্ট্রি-৯, ব্লাড ট্রান্সফিউশন-৪, মাইক্রোবায়োলজি-১, রেডিওলজি ও ইমেজিং-৪, রেসপিরেটরি মেডিসিন-১, সাইকিয়াট্রি-৮, সার্জারি-১), ১১৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য একাডেমিক যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে।
বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
আরও পড়ুন:
পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন-১৪, চক্ষু-১১, চর্ম ও যৌন-৬)।
পদসংখ্যা: ৩১ জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি কর্তৃক স্বীকৃত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৪৩,০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)।
পদের নাম: সহকারী অধ্যাপক (ইউরোলজি-১৪, ইএনটি-২৩, অ্যানেসথেসিওলজি-২০, ডেনটিস্ট্রি-৯, নিউরোসার্জারি-৮, নেফ্রোলজি-৩, পেডিয়াট্রিক নেফ্রোলজি-৩, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি-১, পেডিয়াট্রিক সার্জারি-১, ভাসকুলার সার্জারি-১, মাইক্রোবায়োলজি-১১, রেসপিরেটরি মেডিসিন-৬, সাইকিয়াট্রি-১১, সার্জারি-৫ এবং ফরেনসিক মেডিসিন-৫)।
পদসংখ্যা: ১২১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি বা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমতুল্য অ্যাকাডেমিক যোগ্যতা। বিএমডিসিতে নবায়িত নিবন্ধন থাকতে হবে। বেতন ৩৫ হাজার ৫০০-৬৭ হাজার ০১০ টাকা (গ্রেড-৬)।
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালট্যান্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদনপত্র BPSC Form-D পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি ২০০ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।
নিয়োগ পরীক্ষা: শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপন রাখা হবে।
পরীক্ষার কেন্দ্র: মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর সময় ৯ ফেব্রুয়ারি, দুপুর ১২টা পর্যন্ত। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৮ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।





