আদালতের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী আজ ২৯ অক্টোবরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের কথা রয়েছে এবং ১ নভেম্বর থেকে সরাসরি আবেদন গ্রহণ শুরু হতে পারে। তবে যোগ্যতা অর্জনকারী দেশের তালিকায় বাংলাদেশ এবার ফিরছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
যেভাবে জানা যাবে ডিভি লটারি ২০২৭-এর চূড়ান্ত সিদ্ধান্ত (How to check US DV Lottery 2027 eligible country list)
কোন কোন দেশের নাগরিকরা ডিভি লটারি ২০২৭ (DV-2027)-এ আবেদন করতে পারবেন, তা যুক্তরাষ্ট্রের ট্রাভেল ওয়েবসাইটের নির্দেশনা প্রকাশের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এর জন্য নিচের সরকারি ওয়েবসাইটগুলো নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে:
- ডাইভারসিটি ভিসা সংক্রান্ত তথ্য: travel.state.gov
- সরাসরি আবেদন জমা দেওয়ার পোর্টাল: dvprogram.state.gov
সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো ধরনের ভিত্তিহীন গুজোব বা দালালদের প্রতারণায় কান না দিয়ে কেবল যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রে প্রকাশিত সুনির্দিষ্ট নিয়মাবলি অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
কেন দীর্ঘদিন ডিভি লটারি থেকে বাদ ছিল বাংলাদেশ (Why Bangladesh is excluded from US DV Lottery)
যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে ঐতিহাসিকভাবে কমসংখ্যক নাগরিক অভিবাসী হিসেবে গমন করেন, মূলত সেসব দেশের অধিবাসীদের জন্য প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার গ্রিন কার্ড ভিসা বরাদ্দ দেওয়া হয়। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি পরিবার ও কর্মসংস্থানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন লাভ করায় ২০১২ সাল থেকে বাংলাদেশকে এ ডাইভারসিটি লটারির জন্য অযোগ্য দেশের (Ineligible country for DV Lottery) তালিকায় রাখা হয়েছে।
তবে আদালতের সাম্প্রতিক আইনি আদেশের কারণে ডিভি লটারি ২০২৭-এর কার্যক্রম শুরু হলেও তাতে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে স্থান পাবে না। এর জন্য নতুন নীতিমালায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা দেখতে হবে।
আরও পড়ুন:
নিবন্ধনের পূর্বে আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশিকা (DV Lottery 2027 entry rules and qualifications)
যদি নতুন প্রজ্ঞাপনে বাংলাদেশের সুযোগ বহাল হয়, তবে আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে প্রস্তুত হতে হবে:
১. যোগ্যতার মাপকাঠি: এইচএসসি (HSC) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অথবা সুনির্দিষ্ট শর্ত পূরণকারী কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. বিনামূল্যে আবেদন: ডিভি লটারির আবেদনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ফি নেওয়া হয় না। তাই আবেদনের আগে কোনো ব্যক্তি বা এজেন্সিকে টাকা দেওয়া থেকে বিরত থাকুন।
৩. ছবি ও সঠিক তথ্য: নির্ধারিত সাইজের ছবি ও পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের সঠিক তথ্য ব্যবহার করে সম্পূর্ণ আবেদনটি সরকারি ওয়েবসাইটে জমা দিতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল নোটিশ প্রকাশের পরপরই নিবন্ধনের সঠিক তারিখ, সময়সূচি ও নির্দেশিকা অনুযায়ী আবেদনপ্রক্রিয়া শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:


