
গ্রিন কার্ড ও শিক্ষার্থী ভিসা নীতিতে ট্রাম্পের পরাজয়, ডাকযোগে ভোটের আবেদনও খারিজ
অভিবাসন নীতি নিয়ে বড় দুটি ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন। গ্রিন কার্ড প্রত্যাশিদের জন্য জারি করা কঠোর নিয়মের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্কসহ ২১ অঙ্গরাজ্য। আর শিক্ষার্থীদের ভিসার সময়সীমা বেধে দেয়ার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন একজন ফেডারেল বিচারক। এদিকে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। গেল মার্চে জালিয়াতির অভিযোগ তুলে ডাকযোগে ভোটের বিষয়ে বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প।

গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, ফেরত পাঠাতে পারে আবেদনকারীদের!
ঢালাও পরিবর্তন নয়, ইমিগ্রেশন কর্মকাতারা চাইলে বিশেষ পরিস্থিতিতে গ্রিন কার্ডের আবেদন করা ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠাতে পারে। গেল সপ্তাহে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তের মাঝেই এ নমনীয় বার্তা দিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আর আইনজীবীরা বলছেন, দীর্ঘদিনের প্রচলিত নিয়ম একতরফা নির্দেশনার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করলে তা নিশ্চিত আইনি বাধার মুখে পড়বে।

গোল্ড কার্ড ভিসা কী? কত খরচ, কারা আবেদন করতে পারবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চালু করলেন নতুন ভিসা প্রোগ্রাম ট্রাম্প গোল্ড কার্ড ভিসা (Trump Gold Card Visa)। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, বিনিয়োগ এবং নাগরিকত্ব পাওয়ার দ্রুততম উপায় হিসেবে এই ভিসা ইতোমধ্যে আলোচনার শীর্ষে।

আমেরিকার পতাকা পোড়ালে এক বছরের জেল; ট্রাম্পের নির্বাহী আদেশ
আমেরিকান পতাকা পোড়ানো বা যেকোনোভাবে অবমাননার ঘটনায় কড়াকড়ি আরোপ করে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউস থেকে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, কেউ আমেরিকান পতাকা পোড়ালে তার এক বছরের কারাদণ্ড হবে এবং কোনো আগাম জামিন বা মুক্তির সুযোগ থাকবে না।