আজ (শুক্রবার, ২২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে আইডিএফ। এতে নিহত হয়েছে অন্তত ৪ জন। লেবাননের পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।
গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাফা সীমান্ত ও খান ইউনিসে আইডিএফের হামলায় নিহত হয়েছে অন্তত ৪ জন। এদিকে শুক্রবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, গত এক সপ্তাহে অধ্যুষিত পশ্চিমতীরে ঊনোপঞ্চাশ বার হামলা করেছে ইসরাইলি সেনারা। আর গত এক বছরে অভিযান চালিয়েছে অন্তত ৮৭০ বার।





