চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

চলমান সংঘাতে ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের সবধরনের পণ্যে ৫০ শতাংশ আমদানি শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গতকাল (রোববার, ১২ এপ্রিল) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, তেহরানে অস্ত্র পাঠানোর প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে এ শুল্প কার্যকর হবে।

এরআগে, বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, যুদ্ধবিরতি চলাকালেই ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি চালান পাঠিয়েছে চীন। তখনই ট্রাম্প সতর্ক করে বলেন, ‘এর জেরে বড় বিপদে পড়বে বেইজিং।’

আরও পড়ুন:

যদিও এ অভিযোগ অস্বীকার করে চীনা পররাষ্ট্র দপ্তর। চলতি মাসেই চীন সফরের পরিকল্পনা ছিলো ট্রাম্পের। ইরান যুদ্ধের কারণে তা এক মাস পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সফরে বেইজিং-ওয়াশিংটনের মধ্যে বেশ কিছু বাণিজ্য চুক্তি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছিলো। কিন্তু ইরান ইস্যুতে দুই দেশের মধ্যে শীতল দ্বন্দ্ব আরও কিছুটা বাড়লো।

জেআর