ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিলো। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে জড়ো হবেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃত ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।





