মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় হামলার হুমকি, এলাকা খালি করার আহ্বান ইরানের

গুগল , মেটা ও অ্যাপলের লোগো
গুগল , মেটা ও অ্যাপলের লোগো | ছবি: সংগৃহীত
2

মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে হামলা লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর ফলে সেখানে কর্মরত কর্মচারী ও আশেপাশে বসবাসকারী লোকদের দ্রুত সে এলাকা খালি করার আহ্বান জানিয়েছে তারা।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্ধারণ এবং ট্র্যাকিংয়ের প্রধান উপাদান হলো আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো। সেজন্য এখন থেকে এই প্রধান প্রতিষ্ঠানগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।’

আরও পড়ুন:

আইআরজিসি জানিয়েছে, যদি ভবিষ্যতে আর কোনো ইরানি নেতা ‘লক্ষ্যভেদী হত্যাকাণ্ডের’ শিকার হন, তবে আগামীকাল (বুধবার, ১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপলসহ ১৫টিরও বেশি কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে।

এসএস