হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন।
‘তল্লাশি চালিয়ে সাত আরোহীর মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে,’ সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন:
পরে আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজন বেসামরিক তুর্কি নাগরিক এবং একজন তুর্কি সেনা সদস্য ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানের হামলায় কাতার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি সপ্তাহে দেশটির প্রধান গ্যাস স্থাপনায় হামলা চালায় ইরান।
তবে, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি-না, তা স্পষ্ট নয়।





