শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়; ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয় | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশকে পাচ্ছে লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে অভিষেক শর্মা এবং তৃতীয় ওভারে সাঞ্জু স্যামসনের উইকেট হারায় ভারত। তবে, ক্রিজে থাকা বৈভব সুরিয়াভানশি খেলেছেন ২১ বলে ৩৮ বলের ক্যামিও। এরপরেই ক্রিজে এসে ঝড় তোলেন ঈশান কিশান।

৪৬ বলে ৮০ রান তোলেন এই মিডলঅর্ডার ব্যাটার। দলের আর কেউ বড় স্কোর না করলেও নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৬৯। জবাবে ব্যাট করতে নেমে ভারত বোলারদের তোপে মাত্র ৪৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।

জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং অভিষেক শর্মা ২টি করে উইকেট শিকার করেন। এই জয়ের পর ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। অন্যদিকে সেমিফাইনাল হারা বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে ব্রোঞ্জ পদকের ম্যাচে।

এফএস