ট্রাম্প জানান, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তারা চুক্তি করতে চায় কিন্তু তিনি আগ্রহী নন। এদিকে তেহরান, কারাজ, ইসফাহান ও নাতাঞ্জসহ ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে ইসরাইলের আরাদ, ডিমোনা, এইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরে সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলার দাবি করেছে আইআরজিসি। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
আরও পড়ুন:
এর আগে দক্ষিণ ইসরাইলে আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ৮৮ জনকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে প্রায় ২৮ কিমি উত্তরে একটি বাল্ক ক্যারিয়ারের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা বন্ধ আহ্বান জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা।
অন্যদিকে সীমান্ত এলাকার কাছে ইসরাইলি সৈন্যদের ওপর হামলা করেছে হিজবুল্লাহ।





