এতে বলা হয়, হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিকে লক্ষ্য করে ছোড়া ৩৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ৭৪০টি ড্রোন মোকাবিলা করেছে।
এ হামলাগুলোতে সশস্ত্র বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন এবং পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি ও ফিলিস্তিনি নাগরিকসহ মোট ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
আরও পড়ুন:
এছাড়া আমিরাতি, মিশরীয়, সুদানি, ফিলিপিনো, পাকিস্তানি, ইরানি, ভারতীয়, বাংলাদেশি, শ্রীলঙ্কান, আজারবাইজানি, ইয়েমেনি, উগান্ডান, ইরিত্রিয়ান, লেবানিজ, আফগান, বাহরাইনি, কোমোরিয়ান, তুর্কি, ইরাকি, নাইজেরিয়ান, ওমানি, জর্ডানিয়ান, ফিলিস্তিনি, ঘানাইয়ান, ইন্দোনেশিয়ান, সুইডিশ এবং তিউনিসীয়সহ বিভিন্ন জাতীয়তার ১৫৮ জন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সক্ষমতা সুরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।




