
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় নতুন কর্মসূচি আনছে ইউক্রেন
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯ ইউরোপীয় মিত্র দেশের সহায়তায় ইউক্রেন ফ্রেইয়া নামের এই কর্মসূচি বাস্তবায়ন করবে। দেশটির দাবি, কর্মসূচিটি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের অত্যন্ত সাশ্রয়ী একটি বিকল্প। এছাড়া প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো জোটের নেতারা।

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাবমেরিন সক্ষমতা প্রদর্শন চীনের
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী সোমবার সাবমেরিন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের সামরিক নেতৃত্বকে দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে জটিল ও স্পর্শকাতর কার্যক্রম যাচাইয়ের সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা
রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে ইউক্রেনের। সম্প্রতি রাশিয়ার বড় ধরনের হামলাগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিয়েভ এখন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার তীব্র সংকটে ভুগছে। ব্লুমবার্গের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইরানের আরেকটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরাইলের
দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজে আরেকটি পেট্রোকেমিক্যাল কমপাউন্ডে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংঘাত শুরুর পর ইরানের ৬৫৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি বাহরাইনের
সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে নিক্ষিপ্ত ১৮৮টি ক্ষেপণাস্ত্র এবং ৪৬৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন প্রতিরক্ষা বাহিনী (বিডিএফ)। খবর আল জাজিরার।

ইসরাইলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২
ইসরাইলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ইসরাইলি উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে ইরান—মার্কিন বিশেষজ্ঞের দাবি
ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে বলে এক বিশেষজ্ঞ ফক্স নিউজকে জানিয়েছেন।টেক্সাসের অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজ বিভাগের রাষ্ট্রবিজ্ঞানী ব্রুস বেকটল ফক্স নিউজকে জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়া থেকে কেনা বা উত্তর কোরিয়ার অস্ত্র দিয়ে তৈরি। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ১২০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের
গত ২৪ ঘণ্টায় ইরানে ইসরাইলি হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক্সে দেয়া বিবৃতিতে তারা বলেছে, বিমানবাহিনী মধ্য ও পশ্চিম ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের ১২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একদিনে ৭৯ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (শনিবার, ৪ এপ্রিল) ইরান থেকে ছোড়া ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোনের প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতে সেনা ক্যাম্পে ইরানের হামলা; আহত ১০
কুয়েতে একটি সেনা ক্যাম্পে ইরানের হামলায় ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০টি ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা; আহত ১২
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলায় কয়েকটি রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।