ইসমাইল খাতিবের মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট

ইসমাইল খাতিব ও মাসুদ পেজেশকিয়ান
ইসমাইল খাতিব ও মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেই সঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরাইল জানিয়েছিল, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

এসএস