দেশে ফেরা নারী ফুটবলারদের স্বাগত জানানো হবে: ইরানের স্পিকার

অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব জানানো খেলোয়াড়রা
অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব জানানো খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, ইরানের নারী ফুটবল দলের যে সদস্যরা দেশে ফিরছেন, জনগণ তাদের সাদরে গ্রহণ করবে।

অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ চলাকালীন ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর এই দলটি বিতর্কের কেন্দ্রে চলে আসে। এই ঘটনার প্রেক্ষিতে আইআরআইবির একজন উপস্থাপক তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

পরবর্তীতে দলের ছয়জন খেলোয়াড় এবং একজন সহযোগী কর্মী অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন। তবে তাদের মধ্যে পাঁচজন পরে মন পরিবর্তন করেন এবং দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি পোস্টে গালিবফ বলেন, ‘এই দলের সদস্যরা এই জল-মাটির প্রিয় কন্যা এবং ইরানের মানুষ তাদের আলিঙ্গন করে নেবে।’

তিনি বলেন, ‘আমাদের কন্যারা, এ দেশের শত্রুদের সমস্ত বিদ্বেষ সত্ত্বেও নিজেদের ওপর থেকে আস্থা হারায়নি; তারা ইরান-বিদ্বেষীদের প্রলোভন ও হুমকির কাছে নতি স্বীকার করেনি। তারা গর্বের সঙ্গে তাদের চিরন্তন ঘর ইরানে ফিরে আসবে।’

এসএস