মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলোকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ।
এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। বিবিসি নিউজের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
এই প্রতিবেদনের পর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর– আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এমিরেটস এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।
দুবাইতে বিমানযাত্রীদের মধ্যে একজন বলেন, ‘প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন, একটি দুর্ঘটনা ঘটনা হয়েছে, এবং আকাশপথ বন্ধ করে দেয়া হয়েছে।’





