বক্তব্যে মোজতোবা খামেনি বলেন, ‘দেশকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টা সরকার ব্যর্থ করে দিয়েছে।’
এরই সঙ্গে প্রতিবেশি দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেছে ইরান।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেয়া প্রয়োজন।’
আরও পড়ুন:
হরমুজ প্রণালি প্রসঙ্গে খামেনি বলেন, ‘কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার মাধ্যমে ইরান যে প্রভাব তৈরি করেছে, সেটা এখন চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রাখা প্রয়োজন।’
সাম্প্রতিক সংঘাতে যারা স্বজন হারিয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নিহতরা “উত্তম স্থানে” রয়েছেন।’
ইরানের জনগণকে আল্লাহর প্রতিশ্রুতির ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিহতদের রক্তের প্রতিশোধ নেয়া হবে।




 specialises in using seismological data to track nuclear tests-320x167.webp)
