মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের জনগণ তাকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চেয়েছিল, তবে তিনি সে প্রস্তাব গ্রহণে আগ্রহী নন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার কয়েক মিনিট আগে বাগানে হাঁটতে যাওয়ায় প্রাণে বাঁচেন মুজতবা খামেনি

হামলার কয়েক মিনিট আগে বাগানে হাঁটতে যাওয়ায় প্রাণে বাঁচেন মুজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। হামলার ঠিক আগে বাগানে হাঁটতে বের হওয়ায় তিনি বেঁচে যান বলে ফাঁস হওয়া এক অডিওতে দাবি করা হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের কাছে আসা সেই ফাঁস হওয়া অডিও নির্ভর এক সাম্প্রতিক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

সর্বোচ্চ নেতা সুস্থ আছেন; পরিস্থিতিও পুরোপুরি সামলাচ্ছেন—আব্বাস আরাঘচি

সর্বোচ্চ নেতা সুস্থ আছেন; পরিস্থিতিও পুরোপুরি সামলাচ্ছেন—আব্বাস আরাঘচি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পুরোপুরি পরিস্থিতি সামলাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মোজতবা খামেনির তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনির তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মোজতবা খামেনি ও লারিজানির বিষয়ে তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) ইরানের ১৫০ স্থাপনায় হামলার দাবি করেছে আইডিএফ। বিপরীতে তেল-আবিবে যৌথ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও আইআরজিসি। এছাড়াও উপসাগরীয় দেশে মার্কিন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে জোরদার হামলা চালাচ্ছে তেহরান।

ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি, মোজতবা খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর

ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি, মোজতবা খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনসহ সব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কাছে এখনও সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকেও হত্যার হুমকি দিলেন নেতানিয়াহু। আর শহিদদের রক্তের প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনিও।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘জীবিত, তবে আহত’ হতে পারেন: ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘জীবিত, তবে আহত’ হতে পারেন: ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি ‘আহত’ হতে পারেন বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম জনসমক্ষে বক্তব্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম জনসমক্ষে বক্তব্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) দেয়া এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপক পাঠ করে শোনান। তবে খামেনি নিজে টেলিভিশনে উপস্থিত হননি। মার্কিন সংবাদ সংস্থা সিবিএসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আহতের গুঞ্জনের মধ্যেও ‘সুস্থ আছেন’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আহতের গুঞ্জনের মধ্যেও ‘সুস্থ আছেন’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রথম দিনে আহত হওয়ার গুঞ্জনের ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুস্থ ও নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

ইরানে সরকার সমর্থকেরা দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ উদযাপন করতে তেহরানের রাস্তায় নেমেছেন। আজ (সোমবার, ৯ মার্চ) সকালে তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে হাজারো মানুষ জড়ো হয়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

কে এই মোজতবা খামেনি? পর্দার আড়াল থেকে ক্ষমতার কেন্দ্রে

কে এই মোজতবা খামেনি? পর্দার আড়াল থেকে ক্ষমতার কেন্দ্রে

ইরানের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস (Assembly of Experts) গত রোববার (৮ মার্চ) আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে (Mojtaba Khamenei) নতুন সর্বোচ্চ নেতা (Supreme Leader) হিসেবে নির্বাচিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিল তেহরান।

ইরানের নতুন নেতার প্রতি সশস্ত্রবাহিনী ও আইআরজিসির আনুগত্য

ইরানের নতুন নেতার প্রতি সশস্ত্রবাহিনী ও আইআরজিসির আনুগত্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সশস্ত্রবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর প্রেস টিভির।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম প্রকাশের অপেক্ষা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম প্রকাশের অপেক্ষা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস সিদ্ধান্তে পৌঁছেছে। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো ঘোষণা করা হয়নি। ইরানের মেহর বার্তা সংস্থার বরাতে দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।