ইরানি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বলা হচ্ছে, আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।
এর পরপরই সকালে এক বিবৃতিতে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। একইসঙ্গে ইসরাইল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে।
আরও পড়ুন:
কর্মকর্তারা বলেছেন, ইরানে হামলার প্রেক্ষাপটে শনিবার বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।
জেরুজালেম থেকে বিবিসি প্রতিনিধির দেয়া সংবাদে বলা হচ্ছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরাইলজুড়ে সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে।
এর আগে গত বছর ২২ জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছিল। সেগুলো ছিল ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান।





