বিক্ষুব্ধ এক নারীকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ। একপর্যায়ে তাকে ধাক্কা মেরে মাঝ সড়কে ফেলে দেয় পুলিশ সদস্য। গতকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনী ও ইসরাইলি জনগণের মাঝে সংঘর্ষের নগরীতে পরিণত হয় বেনে ব্রাক শহর।
সংঘাতের নেপথ্যে ইসরাইলের অতি-রক্ষণশীল ইহুদি গোষ্ঠী আল্ট্রা- অর্থোডক্সের কয়েকজন সদস্যকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে। রোববার এর বিরোধিতা জানিয়ে রাস্তায় নামে আল্ট্রা-অর্থোডক্সের সদস্যরা।
আরও পড়ুন:
শুরুতে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে বাধে বিপত্তি। এসময় দুই নারী ইসরাইলি সেনা সদস্যকে জিম্মি করে রাখে বিক্ষুব্ধরা। পুলিশ তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে শুরু হয় সংঘর্ষ। চলে ধাওয়া-পালটা ধাওয়া। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। আটক হয় অন্তত ২৩ জন।
ইসরাইলের সংবিধান অনুযায়ী, ১৮ বছরের বছরের বেশি বয়সী নাগরিকের সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। একজনকে কমপক্ষে ২ বছর আট মাস সেনাবাহিনীতে যোগ দিতে হয়।
তবে ১৯৪৮ সাল থেকেই কর্তৃপক্ষের মৌখিক সিদ্ধান্তে এটি শিথিল রয়েছে আল্ট্রা- অর্থোডক্স সম্প্রদায়ের জন্য। রক্ষণশীল এই সম্প্রদায়টির বেশিরভাগ সদস্যই ধর্মীয় পাঠদানের সঙ্গে যুক্ত। তাদের দাবি, সেনাবাহিনীতে যোগদান সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধের জন্য সাংঘর্ষিক। আল্ট্রা-অর্থোডক্স নেতারা দ্রুত হয়রানি বন্ধ করে নেতানিয়াহু প্রশাসনের কাছে সম্প্রদায়টির সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যবাধ্যকতা বন্ধের আইনি ভিত্তি দাবি করেন।





