সভায় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল ঘাটতি দূর করার জন্য নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী কর্তৃপক্ষকে সকল শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা মনে করছেন, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগ হলে, বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তা সারা দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনার উন্নতি নিশ্চিত করতে সহায়তা করবে।





