যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে নতুন দফা হামলার দাবি আইআরজিসির

তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে
তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে | ছবি: রয়টার্স
0

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৩৪তম হামলা চালিয়েছে। আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ দফায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র ও এক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এমনটাই জানিয়েচেছে আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা এবং বাহরাইনের জুফায়ের বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি ইসরাইলের কয়েকটি ঘাঁটি—বিশেষ করে রামাত দাভিদ বিমানঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দর—লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন:

এছাড়া তেল আবিবের পূর্বে ‘বেনি ব্রাক’-এ অবস্থিত ‘জায়নিস্ট সেনাবাহিনীর গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র’ শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে বলেও দাবি করেছে আইআরজিসি।

এএম