হামলার প্রচুর ক্ষয়ক্ষতির কারণে প্রতিষ্ঠানটির লজিস্টিক কার্যক্রম ব্যাহত হয়। দু’টি লজিস্টিক সেন্টার সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা দিলে পুলকোভো বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এসময় অন্তত ৫০ ফ্লাইট বাতিল করা হয়।
পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, এ অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি কার্যক্রম চালানো হচ্ছে।




