তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে।’ সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারলে রাষ্ট্র তার পাশে থাকবে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’
আরও পড়ুন
এসময় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান সংস্থা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সব সমস্যার সমাধান কেবল আদালতের মাধ্যমে করতে হবে—এমন নয়। আরবিট্রেশন, আলাপ-আলোচনা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেও অনেক বিরোধের সমাধান সম্ভব।’




