গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিল্লিতে সংসদ ভবনের সামনে বিরোধী দলের নেতারা খালি সিলিন্ডার, ফাঁকা প্রতিশ্রুতি লেখা ব্যানারে বিক্ষোভ করেন। ভারতের ছোট শহরগুলোতে এলপিজির জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
আরও পড়ুন:
বাসিন্দারা পাচ্ছেন না পর্যাপ্ত রান্নার গ্যাস। সংকট মোকাবিলায় সরকারকে কৌশলগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারত।
যার প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্যাস সংকটের মুখে নয়াদিল্লি।





